Bartaman Logo
১০ জুন, ২০২৬

ফের লাদাখ নেতৃত্বের সঙ্গে বৈঠক কেন্দ্রের

লাদাখ ইস্যুতে বাড়ছে চাপ। ফলে লাদাখের নেতাদের সঙ্গে ফের বৈঠকের টেবিলে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন লাদাখের মোট ন’জন প্রতিনিধি।

ফের লাদাখ নেতৃত্বের সঙ্গে বৈঠক কেন্দ্রের
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লাদাখ ইস্যুতে বাড়ছে চাপ। ফলে লাদাখের নেতাদের সঙ্গে ফের বৈঠকের টেবিলে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন লাদাখের মোট ন’জন প্রতিনিধি। লাদাখের জন্য রাজ্যের স্বীকৃতি, ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তি, সংরক্ষণ নীতি এবং ধৃত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের উপর থেকে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) আনা অভিযোগ প্রত্যাহারের দাবি ঘিরে আলোচনা হয়েছে এই বৈঠকে। ওয়াংচুক সহ গত ২৪ সেপ্টেম্বরের হিংসার ঘটনায় ধৃতদের মুক্তির দাবিও তোলা হয়েছে কেন্দ্রের কাছে।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে লে অ্যাপেক্স বডি (এলএবি) ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (কেডিএ) তরফে তিনজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। ছিলেন লাদাখের সাংসদ মহম্মদ হানিফা জানও। প্রায় দু’ঘণ্টার ওই বৈঠক শেষে হানিফা জান সাংবাদিকদের বলেন, মূলত চারটি বড় ইস্যুতে আলোচনা হয়েছে। লাদাখের জন্য রাজ্যের স্বীকৃতি, ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তি, সংরক্ষণ ইস্যু ও সোনাম ওয়াংচুকের উপর থেকে এনএসএ প্রত্যাহার। আলোচনা হয়েছে ইতিবাচক পরিবেশে। আলোচনা জারি রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে দু’তরফেই। কেডিএ-র সদস্য সাজাদ হুসেন কার্গিলি জানিয়েছেন, আগামী দু’সপ্তাহের মধ্যে আরও একটি বৈঠক হতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ