Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শতাব্দী নৃত্য উৎসব

শতাব্দী নৃত্যায়নের বার্ষিক নৃত্য উৎসব ২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হল মোহিত মৈত্র মঞ্চে। ‘গঙ্গা তরঙ্গ’ মঙ্গলাচরণ নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিশিষ্ট ওড়িশি নৃত্য গুরু ডঃ রিনা জানা।

শতাব্দী  নৃত্য উৎসব
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•শতাব্দী নৃত্যায়নের বার্ষিক নৃত্য উৎসব ২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হল মোহিত মৈত্র মঞ্চে। ‘গঙ্গা তরঙ্গ’ মঙ্গলাচরণ নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিশিষ্ট ওড়িশি নৃত্য গুরু ডঃ রিনা জানা। উপস্থিত ছিলেন শতাব্দী নৃত্যায়ণের কর্ণধার মমতা মল্লিক সহ বিশিষ্টরা। সংস্থার ছাত্রছাত্রীরা ওড়িশি নৃত্যের পাশাপাশি সম্বলপুরী লোকনৃত্য সুন্দরভাবে পরিবেশন করেন। এছাড়াও আমন্ত্রিত শিল্পী রূপারাণী দাস বোরা (কত্থক নৃত্য), দেবাশিস পট্টনায়ক (ওড়িশি নৃত্য), শ্রদ্ধাঞ্জলি রাওলা (ওড়িশি নৃত্য), অর্কপলা বোস (ওড়িশি নৃত্য) পরিবেশন করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ