Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পেট্রাপোল সীমান্তে হচ্ছে না ভাষা দিবসের অনুষ্ঠান

প্রতিবছর ২১ ফেব্রুয়ারি পেট্রাপোল সীমান্তে দুই বাংলার মানুষ মিলেমিশে এক হয়ে যান। এবছর কিন্তু অন্য ছবি। সীমান্তে হচ্ছে না ভাষা দিবসের অনুষ্ঠান। জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভারতের মাটিতে অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

পেট্রাপোল সীমান্তে হচ্ছে না ভাষা দিবসের অনুষ্ঠান
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: প্রতিবছর ২১ ফেব্রুয়ারি পেট্রাপোল সীমান্তে দুই বাংলার মানুষ মিলেমিশে এক হয়ে যান। এবছর কিন্তু অন্য ছবি। সীমান্তে হচ্ছে না ভাষা দিবসের অনুষ্ঠান। জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভারতের মাটিতে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সেখানে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাবে মানুষ। এছাড়া বনগাঁ পুরসভা আলাদা করে ভাষা দিবস পালনের অনুষ্ঠান করছে।

Advertisement

অন্যান্য বছর ২১ ফেব্রুয়ারিতে পেট্রাপোল সীমান্তে এপার এবং ওপার বাংলার মানুষ এক হতেন। ফুল, মিষ্টি বিনিময় করতেন। করোনার সময় সে অনুষ্ঠানে ছেদ পরে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে গতবছর দু’দেশ আলাদা অনুষ্ঠান করে জিরো পয়েন্টে শহিদদের শ্রদ্ধা জানায়। কিন্তু এবছর অনুষ্ঠান হচ্ছে না বলে সবাই হতাশ। বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘আমরা আশাবাদী ভবিষ্যতে দু’দেশের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান হবে।’ বেনাপোলের বাসিন্দা শাজাদুর রহমান বলেন, ‘অনুষ্ঠান না হওয়ায় খুব খারাপ লাগছে।’ এপার বাংলার কবি বিভাস রায়চৌধুরী বলেন, ‘এই অনুষ্ঠান একটি ঐতিহ্য। তা না হওয়ায় ব্যথিত। তবে বাংলাদেশ অস্থিরতা কাটিয়ে উঠছে। আশা করছি ভবিষ্যতে বড়ো করে ভাষা দিবসের অনুষ্ঠান হবে।’

সম্পর্কিত সংবাদ