Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বামী বিবেকানন্দের বজবজে পা রাখার ১২৯তম বর্ষপূর্তি পালনের অনুষ্ঠান

আমেরিকার শিকাগো শহরে ধর্মসম্মেলন শেষে মোম্বাসা জাহাজে খিদিরপুর হয়ে বজবজে আসেন স্বামী বিবেকানন্দ। দিনটি ছিল ১৮ ফেব্রুয়ারি।

স্বামী বিবেকানন্দের বজবজে পা রাখার ১২৯তম বর্ষপূর্তি পালনের অনুষ্ঠান
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: আমেরিকার শিকাগো শহরে ধর্মসম্মেলন শেষে মোম্বাসা জাহাজে খিদিরপুর হয়ে বজবজে আসেন স্বামী বিবেকানন্দ। দিনটি ছিল ১৮ ফেব্রুয়ারি। রাত হয়ে যাওয়ার কারণে তাঁকে থাকতে হয়েছিল বজবজের পুরনো স্টেশনের একটি ঘরে। ১৯ ফেব্রুয়ারি সকালে বজবজ থেকে ট্রেনে চড়ে যান শিয়ালদহ। বজবজের মাটিতে পা রাখার ১২৯ তম বর্ষপূর্তি ছিল বৃহস্পতিবার। রামকৃষ্ণ মিশন এবং বজবজ বিবেকানন্দ স্মারক কমিটি ও রেলের উদ্যোগে বজবজ স্টেশনে এই দিন শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। সকাল পৌনে ন’টার সময় স্টেশনের একনম্বর প্ল্যাটফর্মে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী স্বাস্হ্যজ্ঞানানন্দ মহারাজ, সংশ্লিষ্ট মিশন বিদ্যালয়ের প্রধানশিক্ষক স্বামী  ইষ্টেশানন্দ, বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, কাউন্সিলার কৌশিক রায়, বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সভাপতি ও সম্পাদক শুভময় ঘোষ এবং স্মৃতিরঞ্জন ঘোষ, স্টেশনমাস্টার ভিকে সিরকা। এদিন ফুল দিয়ে সাজানো বিবেকানন্দ স্মারক ট্রেনটিকে ডায়মন্ডহারবার পুলিশ জেলা ব্যান্ড বাজিয়ে অভিবাদন জানায়। তারপর সেই যাত্রার শুভ সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ