Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘যুদ্ধবিরতির কথা প্রথম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট’, চিঠিতে মোদিকে খোঁচা রাহুলের

‘যুদ্ধবিরতির কথা প্রথম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট’, চিঠিতে মোদিকে খোঁচা রাহুলের
  • ১১ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: গতকাল পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে কেন্দ্র। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অপারেশন সিন্দুর ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
‘যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান।’ গতকাল সোশ্যাল মিডিয়ায় সেকথা প্রথম জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরে নয়াদিল্লির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে সেকথা মনে করাতে ভোলেননি রাহুল।  আজ, রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে পাঠানো রাহুল গান্ধীর চিঠিটি প্রকাশ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। 

Advertisement

https://x.com/Jairam_Ramesh/status/1921469459924959346


এদিকে, সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও প্রধানমন্ত্রীকে আজ চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন জয়রাম। প্রকাশ করেছেন খাড়্গের চিঠির প্রতিলিপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ