দশমীতে বিসর্জন ঘাটে এবার সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক। প্রতিটি ঘাটে বসানো সিসিটিভি ক্যামেরার সংযোগ থাকবে থানা ও ব্লক প্রশাসনের অফিসের সঙ্গে। এমনটাই সিদ্ধান্ত জলপাইগুড়িতে। এছাড়া জেলা কন্ট্রোল রুমের সঙ্গেও ওই সিসিটিভি ক্যামেরার সংযোগ থাকবে। আজ, বৃহস্পতিবার এমনটাই জানালেন জেলাশাসক শমা পারভীন। ২০২২ সালে মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে ভেসে গিয়ে আট জনের মৃত্যু হয়। এর পর থেকেই জেলার বিসর্জন ঘাটগুলিতে বাড়ানো হয় নিরাপত্তা। এবারও সেই নিরাপত্তার অংশ হিসেবে বিসর্জন ঘাটে বাধ্যতামূলক করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। পরিস্থিতির উপর নজরদারি চালাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ডিএম।



