Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

স্ক্রুটিনির পর ১১ নম্বর বেড়েছে বেদান্তর, দাবি সিবিএসই-র

মাত্র দু’নম্বর বা‌ড়ায় ভিডিয়ো পোস্ট করে সিবিএসইর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দ্বাদশের সিবিএসই পরীক্ষার্থী বেদান্ত শ্রীবাস্তব।

স্ক্রুটিনির পর ১১ নম্বর বেড়েছে বেদান্তর, দাবি সিবিএসই-র
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মাত্র দু’নম্বর বা‌ড়ায় ভিডিয়ো পোস্ট করে সিবিএসইর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দ্বাদশের সিবিএসই পরীক্ষার্থী বেদান্ত শ্রীবাস্তব। তবে সেই ভিডিয়োর কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়, যাচাইয়ের পর বেদান্তর ১১ নম্বর বেড়েছে। পদার্থবিদ্যায় থিওরিতে ৯ নম্বর বেড়ে ৩৫ থেকে হয়েছে ৪৪। গণিত ও কম্পিউটার সায়েন্সে ১ নম্বর করে বেড়েছে। কাজেই বেদান্ত সোশ্যাল মিডিয়ায় যে দাবি করেছেন, তা সঠিক নয়। উল্লেখ্য,  সিবিএসই-র দ্বাদশের ফল প্রকাশের পরেই গত মে মাসে বেদান্ত অভিযোগ করেছিলেন, তাঁর পদার্থবিদ্যার খাতা অন্য কোনো পড়ুয়ার সঙ্গে বদলে গিয়েছে। এবারই প্রথম অনলাইনে খাতা দেখা (ওএসএম) শুরু করেছে সিবিএসই। যাচাইয়ের পর তা নির্দিষ্ট পড়ুয়াকে দেখার ব্যবস্থাও করা হয়। বেদান্তই প্রথম দাবি করেছিলেন, তাঁকে দেওয়া পদার্থবিদ্যার উত্তরপত্র আসলে তাঁর নয়, অন্য কারও। সেই ভুল মেনে নেয় সিবিএসই। তার পরেই পদার্থবিদ্যায় তাঁর নম্বর ৬৫ থেকে বেড়ে দাঁড়ায় ৭৪। তবে এতেও সন্তুষ্ট হতে পারেননি বেদান্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ