Bartaman Logo
১০ জুন, ২০২৬

দশমে প্রথম বোর্ড পরীক্ষায় বসা বাধ্যতামূলক, জানাল সিবিএসই

আজ, মঙ্গলবার শুরু হচ্ছে সিবিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। পড়ুয়াদের সুবিধার্থে এবারই প্রথম এই পরীক্ষা দু’দফায় দেওয়ার মতো পদক্ষেপ করা হয়েছে।

দশমে প্রথম বোর্ড পরীক্ষায় বসা বাধ্যতামূলক, জানাল সিবিএসই
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার শুরু হচ্ছে সিবিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। পড়ুয়াদের সুবিধার্থে এবারই প্রথম এই পরীক্ষা দু’দফায় দেওয়ার মতো পদক্ষেপ করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশা অব্যাহত ছিল। সোমবার সিবিএসই নির্দেশিকা প্রকাশ করে স্পষ্টভাষায় জানিয়ে দিল, প্রথম বা মূল পরীক্ষাটি দেওয়া বাধ্যতামূলক। অন্যথায় দ্বিতীয় পরীক্ষায় বসা যাবে না। 

Advertisement

বোর্ডের নিয়ম অনুযায়ী, মূল পরীক্ষায় প্রাপ্ত নম্বর বাড়ানোর সুযোগ রয়েছে দ্বিতীয় তথা মূল্যায়নের পরীক্ষায়। যারা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা সর্বোচ্চ তিনটি বিষয়ে নম্বর বাড়ানোর উদ্দেশ্যে দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে পারে। তবে অনেক পড়ুয়াই জানতে চেয়েছিল, সরাসরি দ্বিতীয় পরীক্ষায় বসা যাবে কি না? উত্তরে বোর্ড জানিয়েছে, মূল পরীক্ষা সকল পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তিন বা তার বেশি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে দ্বিতীয় দফায় সুযোগ দেওয়া হবে না। পরবর্তী শিক্ষাবর্ষে ফের মূল পরীক্ষায় অংশ নিতে হবে তাঁকে। তাকে ‘এসেনশিয়াল রিপিটার’ হিসাবে চিহ্নিত করা হবে। একইভাবে যারা প্রথম পরীক্ষায় এক বা দুই বিষয়ে ‘কম্পার্টমেন্ট’ পাবে, তারাও নির্ধারিত নিয়ম মেনে ‘কম্পার্টমেন্ট’ ক্যাটিগরিতে দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ পাবে। ব্যক্তিগত কারণে বা অসুস্থতার জেরে মূল পরীক্ষায় অনুপস্থিত থাকলে, তাকে আবারও নতুন শিক্ষাবর্ষে পরীক্ষায় বসতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ