Bartaman Logo
১২ জুন, ২০২৬

পুনর্মূল্যায়নের সময় নেওয়া অতিরিক্ত অর্থ ফেরানো হবে, জানাল সিবিএসই

ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়াতেই দ্বাদশের পুনর্মূল্যায়নের আবেদনের সময় বিভ্রাটের শিকার হন পড়ুয়ারা। অবশেষে স্বীকার করে নিল সিবিএসই।

পুনর্মূল্যায়নের সময় নেওয়া অতিরিক্ত অর্থ ফেরানো হবে, জানাল সিবিএসই
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়াতেই দ্বাদশের পুনর্মূল্যায়নের আবেদনের সময় বিভ্রাটের শিকার হন পড়ুয়ারা। অবশেষে স্বীকার করে নিল সিবিএসই। শুধু তাই নয়, রবিবার সিবিএসই জানিয়েছে, পড়ুয়াদের থেকে পুনর্মূল্যায়ন ফি বাবদ যে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে, তাও ফেরানো হবে। গত ১৩ মে প্রকাশিত হয় সিবিএসই-র দ্বাদশের ফল। ১৯ মে থেকে পুনর্মূল্যায়নের আবেদন নেওয়া শুরু হয়। ২১ ও ২২ মে পুনর্মূল্যায়নের আবেদন করতে গিয়ে অনেক পড়ুয়াই নানা সমস্যার মধ্যে পড়েন। অনেকেই আবেদনের প্রক্রিয়া শেষ করতে পারেননি। কারও থেকে অতিরিক্ত, আবার কারও থেকে কম অর্থ নেওয়ারও অভিযোগ ওঠে। 

Advertisement

এই নিয়ে সিবিএসই-র কাছে রিপোর্ট চেয়ে পাঠান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপরই রবিবার সিবিএসই অতিরিক্ত অর্থ ফেরানোর কথা ঘোষণা করল। নিয়ম অনুযায়ী, পুনর্মূল্যায়নের ক্ষেত্রে প্রত্যেক পড়ুয়াকে তার উত্তরপত্রের স্ক্যানড কপি দেওয়া হয়। বিষয় পিছু এর জন্য ১০০ টাকা করে নেওয়ার কথা। অনেকেই অভিযোগ করেন, তাঁদের থেকে বিষয় পিছু ৮ হাজার থেকে ৬৭ হাজার এমনকি ৬৯ হাজার ৪২০ টাকাও চাওয়া হয়েছে। এই সংক্রান্ত স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পড়ুয়া এবং অভিভাবক মহলে আতঙ্ক দেখা দেয়। 
 রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এই শিক্ষাবোর্ড জানিয়েছে, ‘কিছু ক্ষেত্রে পুনর্মূল্যায়নের আবেদনের সময় ভুল অর্থ নেওয়া হয়েছে। বেশি অর্থ নেওয়া হলে, তা ফেরানো হবে। অন্যদিকে কম অর্থের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি হবে।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ