Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আলিম মোল্লাকে হেপাজতে নিতে আবেদন সিবিআইয়ের

আলিম মোল্লাকে হেপাজতে নিতে আবেদন সিবিআইয়ের
  • ৪ জানুয়ারি, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

আজ, থেকে প্রায় দু’বছর আগে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিল আলিম মোল্লা। ক’দিন আগে শেখ শাহজাহানের মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা কাণ্ডে গ্রেপ্তার হয়েছে আলিম। ন্যাজাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবার আলিমকে নিজেদের হেপাজতে নিতে গতকাল, শনিবার বসিরহাট আদালতে আবেদন করে তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মতো আগামী ৭ জানুয়ারি আলিমকে বসিরহাট আদালতে তোলা হবে। সেখান থেকেই আলিমকে নিজেদের হেপাজতে নিতে পারে সিবিআই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ