Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিবাহে বাধা জাতপাত! মালাবদলের জন্য তামিলনাড়ুতে খোলা সিপিএমের কার্যালয়, বাংলায় ধর্ম ‘ভিলেন’ হলে পাশে থাকবে আলিমুদ্দিনও

ভালোবাসায় যদি জাতপাত বাধা হয়ে দাঁড়ায় তবে পাশে থাকবে তামিলনাড়ুর সিপিএম। সেখানকার রাজ্য সম্পাদক পি ষান্মুগম বলেছেন, ‘জাতপাতের কারণে কোনও যুগলের বিয়েতে যদি পরিবার বাধা হয়ে দাঁড়ায় তবে তামিলনাড়ুর যেকোনও পার্টি অফিসে তাঁদের বিয়ে হতে পারে।’

বিবাহে বাধা জাতপাত! মালাবদলের জন্য তামিলনাড়ুতে খোলা সিপিএমের কার্যালয়, বাংলায় ধর্ম ‘ভিলেন’ হলে পাশে থাকবে আলিমুদ্দিনও
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভালোবাসায় যদি জাতপাত বাধা হয়ে দাঁড়ায় তবে পাশে থাকবে তামিলনাড়ুর সিপিএম। সেখানকার রাজ্য সম্পাদক পি ষান্মুগম বলেছেন, ‘জাতপাতের কারণে কোনও যুগলের বিয়েতে যদি পরিবার বাধা হয়ে দাঁড়ায় তবে তামিলনাড়ুর যেকোনও পার্টি অফিসে তাঁদের বিয়ে হতে পারে।’ দেশজুড়ে তামিলনাড়ু রাজ্য কমিটির এই সিদ্ধান্ত আলোড়ন ফেলেছে। বঙ্গ সিপিএম এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। 

Advertisement

তামিলনাড়ুতে বেশ কিছুদিন ধরে জাতিগত কারণে হিংসা ক্রমশ বাড়ছে। এই বিষয়ে বাম নেতারা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখাও করেছেন। তামিলনাড়ুর রাজ্য সম্পাদক পি সন্মুগম বলেছেন, ‘তিরুনেলভেলির পার্টি অফিসে আমরা একটি বিয়ের অনুষ্ঠান করেছিলাম। তারপর কনে পক্ষের পরিবার পার্টি অফিস ভাঙচুর করে। কিন্তু আমরা আমাদের নীতিতে অনড়। জাতিভেদ ভুলে বিয়েকে সমর্থন করি।’ সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘এখানে জাতিগত ক্ষেত্রে খুব একটা হাঙ্গামা হয় না। তামিলনাড়ুতে জাতিপ্রথার শেষ বিন্দুতে এসে সামাজিক আন্দোলন হচ্ছে। সেখানে পার্টি সবসময় রয়েছে। মন্দিরে ঢুকতে দেবে না। আলাদা জলের গ্লাস রাখবে। দেওয়াল তুলে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এসবের বিরুদ্ধে লড়াই চলছে।’ 
বাংলার ক্ষেত্রে কী ভূমিকা নেবে সিপিএম? আলিমুদ্দিন মনে করছে, বাংলার বুকে জাতিগত সমস্যা ‘বড়’ বিষয় নয়। সেলিম বলেন, ‘এখানে যেমন সাম্প্রদায়িক হাঙ্গামা হচ্ছে। ধর্মীয় শক্তি যখন বাধা দেয় তখন পার্টি এখানে পাশে দাঁড়ায়। সবসময় দাঁড়াবে।’

সম্পর্কিত সংবাদ