Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্ন অভিযান রুখতে মামলা

আর জি কর ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর তার আগেই এবার নবান্ন অভিযান আটকাতে ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা।

নবান্ন অভিযান রুখতে মামলা
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর তার আগেই এবার নবান্ন অভিযান আটকাতে ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা। মামলাকারীর দাবি, নবান্ন অভিযানে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি। অন্যদিকে, ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হওয়ায় বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নবান্ন অভিযান সংক্রান্ত একটি মামলায় এদিন হস্তক্ষেপ করেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ