Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি  নিয়ে মামলা দায়ের ডিভিশন বেঞ্চে

এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা।

এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি  নিয়ে মামলা দায়ের ডিভিশন বেঞ্চে
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের আইনজীবী। তাঁদের বক্তব্য, অযোগ্যদের বাদ দিতে বললেও নতুন নিয়োগ বিধি নিয়ে হস্তক্ষেপ করেনি সিঙ্গল বেঞ্চ। যেহেতু পুরো প্যানেল বাতিল হয়েছে, সেই প্যানেলের শিক্ষকদের জন্য কেন অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে? এর ফলে ওয়েট লিস্টেড বা বঞ্চিত চাকরি প্রার্থীরা আবার সুযোগ পাবেন না। এছাড়া নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা নিয়েও আপত্তি জানিয়েছেন বঞ্চিতেরা। এদিন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলা দায়ের করার অনুমতি মিলেছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ