Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কসাইখানায় পশু জবাই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এরাজ্যে বলবৎ করার দাবিতে মামলা

শীর্ষ আদালতের দেওয়া কসাইখানা সংক্রান্ত নির্দেশ এরাজ্যেও কঠোরভাবে বলবৎ করার দাবি জানিয়ে এবার মামলা দায়ের হল হাইকোর্টে।

কসাইখানায় পশু জবাই নিয়ে সুপ্রিম কোর্টের  নির্দেশ এরাজ্যে বলবৎ করার দাবিতে মামলা
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীর্ষ আদালতের দেওয়া কসাইখানা সংক্রান্ত নির্দেশ এরাজ্যেও কঠোরভাবে বলবৎ করার দাবি জানিয়ে এবার মামলা দায়ের হল হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ১৪ বছরের কম বয়সি কোনো গোরুকে কসাইখানায় জবাই করা যাবে না। এই নিয়মটি যাতে পশ্চিমবঙ্গেও দ্রুত ও সঠিকভাবে কার্যকর করা হয়, সেই আরজি জানানো হয়েছে মামলায়। যদিও ইতিমধ্যেই এনিয়ে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মামলাকারী আইনজীবীর বক্তব্য, সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বহু জায়গায় নিয়মবহির্ভূতভাবে কম বয়সি গবাদি পশু জবাই করা হচ্ছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে এই বেআইনি কাজ রুখতে আদালতের হস্তক্ষেপ জরুরি বলে দাবি করেন তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ