লখনউ: গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। উত্তরপ্রদেশের বরাবাঁকির এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৬। গুরুতর আহত আরও দু’জন। জানা যাচ্ছে, সোমবার রাতে কানপুর থেকে ফতেহপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। রাত ১০ টা নাগাদ দেবা-ফতেহপুর রোডে দুর্ঘটনা ঘটে। এসপি অর্পিত বিজয়ভারগিয়া জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি ট্রাকের নীচের অংশে আটকে যায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করা হয়।



