Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে গুরুত্ব কানাডার নয়া প্রধানমন্ত্রীর

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে গুরুত্ব কানাডার নয়া প্রধানমন্ত্রীর
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টরন্টো: কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। কুর্সিতে বসার আগে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার বার্তা দিলেন লিবারেল পার্টির নতুন দলনেতা। কার্নি বলেন, ‘সমমনস্ক দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বৈচিত্রময় করতে আগ্রহী কানাডা। ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের একাধিক সুযোগ রয়েছে। তার জন্য আমাদের একে অপরের মূল্যবোধকে সম্মান জানাতে হবে। প্রধানমন্ত্রী পদে বসার পর আমি অবশ্যই নতুন করে সম্পর্ক তৈরির সুযোগ খুঁজব।’

Advertisement

ট্রুডোর আমলে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় নয়াদিল্লিকে দায়ী করেছিলেন কানাডার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। শুরু থেকেই যাবতীয় অভিযোগ নাকচ করে এসেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি ট্রুডো প্রশাসন। বিতর্কের জেরে কূটনীতিকদের ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত ও কানাডা। আন্তর্জাতিক মহলের মতে, এই আবহে কার্নির এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন ট্রুডো। তারপরেই কার্নিকে ট্রুডোর স্থলাভিষিক্ত করে লিবারেল পার্টি। ব্যাঙ্ক অব কানাডার প্রাক্তন গভর্নরের পক্ষে গিয়েছে ৮৫.৯ শতাংশ ভোট। অক্টোবরে কানাডায় নির্বাচন। তার আগে পর্যন্ত দেশের দায়িত্বভার সামলাবেন কার্নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ