Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

প্রোটিয়াদের আজ হারাতে মরিয়া কানাডা

রবিবার ভারতীয় সময়ে মধ্য রাতে শুরু হবে বিশ্বকাপের নক-আউট পর্বের খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা।

প্রোটিয়াদের আজ হারাতে মরিয়া কানাডা
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লস এঞ্জেলস: রবিবার ভারতীয় সময়ে মধ্য রাতে শুরু হবে বিশ্বকাপের নক-আউট পর্বের খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। দুই দলই গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড অব ৩২-এ খেলতে নামবে। এই নিয়ে চতুর্থবার মেগা আসরে খেলার ছাড়পত্র পেয়েছে নেলসন ম্যান্ডেলার দেশ। তবে চলতি কাপ যুদ্ধেই প্রথমবার গ্রুপ পর্বের বাধা টপকেছে তারা। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে হারের পর দুরন্তভাবে ঘুরে দাড়িয়েছে প্রোটিয়ারা। সেই ছন্দ বজায় রেখে এবার রাউন্ড অব সিক্সটিনে নিজেদের জায়গা পাকা করতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, মাঠে নামার আগেই রেকর্ড বুকে নাম তুলেছে কানাডা। কাপ যুদ্ধের ৯৬ বছরের ইতিহাসে প্রথম কোন আয়োজক দেশ অন্য মুলুকে ম্যাচ খেলতে যাচ্ছে। বসনিয়ার বিরুদ্ধে ড্র দিয়ে শুরু করেছিল কানাডা। এরপর কাতারের বিরুদ্ধে ৬ গোলের বড় জয়। শেষ খেলায় সুইৎজারল্যান্ডকে হারাতে পারলে সুবিধা পেতে পারত তারা। কিন্তু হারের ধাক্কা নিয়ে মাঠ ছাড়তে হয় কানাডাকে। সেই ক্ষতে প্রলেপ লাগাতে প্রোটিয়াদের হারাতে মরিয়া তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ