Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যামেরা বসবে থানায়, বঙ্গের অভিজ্ঞতা জানলেন ঝাড়খণ্ড পুলিশের প্রতিনিধিরা

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিভিন্ন থানায় ক্যামেরা বসানোর কাজ অনেকটাই এগিয়েছে। কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও এক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে পশ্চিমবঙ্গ।

ক্যামেরা বসবে থানায়, বঙ্গের অভিজ্ঞতা জানলেন ঝাড়খণ্ড পুলিশের প্রতিনিধিরা
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিভিন্ন থানায় ক্যামেরা বসানোর কাজ অনেকটাই এগিয়েছে। কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও এক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে পশ্চিমবঙ্গ। কোন ক্যামেরা কতগুলি বসেছে, টেন্ডার প্রক্রিয়া কীভাবে হয়েছিল, তা জানতে রাজ্যে এল ঝাড়খণ্ড পুলিশের টিম। এই সংক্রান্ত বিষয়ে টিমে থাকা অফিসারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় রাজ্যের পুলিশ কর্তাদের।  হাওড়ার বেশ কয়েকটি থানা ঘুরে দেখে বুঝে নেন কীভাবে গোটা প্রক্রিয়া কাজ করছে।

Advertisement

দেশের শীর্ষ আদালতের নির্দেশমতো নাইট ভিশন সম্পন্ন উচ্চ প্রযুক্তি যুক্ত  ক্যামেরাও বসাতে হবে প্রতিটি থানায়। থানার ঢোকা-বেরনোর পথ, তদন্তকারী অফিসারদের রুম, ইনভেস্টিগেশন রুম, চাইল্ড ফ্রেন্ডলি কর্ণার সহ সর্বত্র ক্যামেরা দিয়ে মুড়ে দিতে হবে। রাজ্যের এই কাজ মাঝপর্যায়ে। কিন্তু ঝাড়খণ্ড পুলিশ এখনও তা শুরু করেতে পারেনি। এক্ষেত্রে কী কী করতে হবে তা তারা বুঝে উঠতে পারছে না। পশ্চিমবঙ্গ যে এই কাজে অনেক এগিয়েছে, সেই খবর জেনেছেন ঝাড়খণ্ড পুলিশের শীর্ষ কর্তারা। এরপরই তাদের তরফে যোগাযোগ করা হয় রাজ্য পুলিশের সঙ্গে। সূত্রের খবর বৃহস্পতিবার ঝাড়খণ্ড পুলিশ ও আমলাদের একটি টিম কলকাতায় আসে। ক্যামেরাগুলিতে কী কী প্রযুক্তি রয়েছে, কত টাকা খরচ হয়েছে  একটি থানায় ক্যামেরা বসাতে, স্টোরেজ ক্যাপাসিটি কত রয়েছে এই সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিভিন্ন বিষয় জেনে নেন ঝাড়খণ্ডের অফিসাররা। যে সংস্থা থেকে ক্যামেরাগুলি এসেছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ