Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকায় কাঁটাতার দিতে জমি দিতে হবে রাজ্যকে। এক প্রাক্তন সেনাকর্মীর দায়ের করা মামলায় মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে জমি হস্তান্তরের করতে হবে রাজ্যকে।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকায় কাঁটাতার দিতে জমি দিতে হবে রাজ্যকে। এক প্রাক্তন সেনাকর্মীর দায়ের করা মামলায় মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে জমি হস্তান্তরের করতে হবে রাজ্যকে।

Advertisement

শুনানিতে এদিন, প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, ‘ রাজ্য কেন জমি অধিগ্রহণ করছে না? জাতীয় নিরাপত্তার প্রশ্নে জমি অধিগ্রহণ আইনের ৪০ নম্বর ধারা কেন প্রয়োগ করা হচ্ছে না? এছাড়া যে জমি অধিগ্রহণের টাকা কেন্দ্র ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এবং অধিগ্রহণও হয়ে গিয়েছে। সেই জমি যত দ্রুত সম্ভব হস্তান্তর করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার অজুহাত চলবে না বলেও পর্যবেক্ষণে জানিয়েছে আদালত। জমি অধিগ্রহণের বিষয়ে এখনও রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মেলেনি। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে আইন অনুযায়ী জরুরি ভিত্তিতে সীমান্তের জমি অধিগ্রহণ করা যায় কি না, সেই বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্যের ভিত্তিতে মামলার শুনানি হবে। জানিয়েছে আদালত। এই বিষয়ে সব পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২ এপ্রিল।

এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, জাতীয় নিরাপত্তার দিকে তাকিয়ে জেলা কালেক্টর সরাসরি আইন অনুযায়ী জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিতে পারেন। রাজ্যের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য জোর করে জমি অধিগ্রহণের বিরোধী। যে সমস্ত জমির টাকা ইতিমধ্যেই মেটানো হয়েছে সেসব জমি হস্তান্তরের কাজ মার্চের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ