হুমায়ুন কবীরের বাবরি মসজিদের শিলান্যাসে আর কোনও বাধা রইল না। আগামী কাল, শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন। সেই সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি আদালত। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব দেওয়া হল রাজ্য সরকারের উপরেই। আগামী কাল, শনিবার বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে নিরাপত্তার জন্য মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে হাইকোর্টের তরফে।



