Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুর্নীতির অভিযোগে ফের সরগরম সিএবি

একের পর এক বিতর্কে জেরবার সিএবি। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থার যুগ্মসচিব, কোষাধ্যক্ষের পর এবার স্টেডিয়াম কমিটির এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল।

দুর্নীতির অভিযোগে ফের সরগরম সিএবি
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক বিতর্কে জেরবার সিএবি। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থার যুগ্মসচিব, কোষাধ্যক্ষের পর এবার স্টেডিয়াম কমিটির এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। সিএবি’র কর্তাদের কাছে চিঠি দিয়ে অম্বরীশ মিত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানানো হয়েছে। সিএবি’র অনুমোদিত ক্লাবে খেলানো বা বাংলার বয়সভিত্তিক দলে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা, অর্থের বিনিময়ে জাল নথি বানানোর কাজে তিনি জড়িত বলে দাবি করা হয়েছে। প্রমাণস্বরূপ অভিযুক্তের হোয়াটসঅ্যাপের কথোপকথন, আর্থিক লেনদেনের নথিও পাঠানো হয়েছে সিএবি’তে। এই প্রসঙ্গে সিএবি’র সচিব নরেশ ওঝার মন্তব্য, ‘আমাদের কাছে চিঠি এসেছে। সেটা আমরা ওম্বুডসম্যান ও অ্যাপেক্স কাউন্সিলে পাঠিয়ে দিচ্ছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ