Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা গায়েব!

ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা গায়েব!
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: মোবাইল হারিয়ে যাওয়ার পর ব্যাঙ্ক থেকে এক গ্রাহকের ১ লক্ষ ৩০ হাজার টাকার বেশি তুলে নেওয়া হয়েছে। ওই টাকা একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়েছে বলে গ্রাহকের দাবি। ঘটনার কথা জানিয়ে গলসি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গ্রাহক। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্তে নেমেছে পুলিস। গলসি থানার এক অফিসার বলেন, এ বিষয়ে সাইবার থানার সাহায্য নেওয়া হবে। জানা গিয়েছে, গলসি থানা হিট্টা গ্রামের বাসিন্দা ব্রজধর রায় গত ১৩ জানুয়ারি দুপুরে খানা জংশন বাজারে গিয়েছিলেন। সেখান থেকে তাঁর মোবাইলটি হারিয়ে যায়। মোবাইল হারানোর দু’দিন পরই তিনি বর্ধমানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধান শাখায় এসে জানতে পারেন, তাঁর পেনশন অ্যাকাউন্ট থেকে ৮২ হাজার ৩০০ টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর অপর অ্যাকাউন্ট থেকে ৫১ হাজার ৫০০ টাকা উঠে গিয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ