Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাঙ্কে চুরির চেষ্টা, ধৃত

ব্যাঙ্কে চুরির চেষ্টা, ধৃত
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুরির উদ্দেশ্যে রাতে ব্যাঙ্কে ঢুকে পুলিসের হাতে ধরা পড়লেন এক চোর। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার রামনাথপুরে। সেখানকার একটি ব্যাঙ্কের শাখায় রাতে চুরি করতে ঢুকেছিলেন দেবকুমার লোহার নামে ওই চোর। তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির ভেন্টিলেটার ভেঙে ভিতরে ঢুকেছিলেন। স্থানীয় বাসিন্দারা ব্যাঙ্কের ভিতর থেকে আওয়াজ পেয়ে পুলিসকে খবর দেন। তারপরেই পোলবা থানার পুলিস এসে ব্যাঙ্ক ঘিরে ফেলে। ব্যাঙ্কের ম্যানেজারকে কলকাতা থেকে ডেকে পাঠানো হয়। তিনি এলে ব্যাঙ্কের দরজা খুলে দেবকুমারকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত পোলবারই সুদর্শন গ্রামের বাসিন্দা। শনিবার ধৃত দেবকুমারকে চুঁচুড়া আদালতে হাজির করা হয়। আদালতের কাছে আবেদন করে পুলিস ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ