Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাগ থেকে উধাও সাড়ে ১১ লক্ষ, গ্রেপ্তার ৩

ব্যাগ থেকে উধাও সাড়ে ১১ লক্ষ, গ্রেপ্তার ৩
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজার পগেয়াপট্টির সামনে ১৬ ডিসেম্বর চলন্ত বাসে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা উধাও হয়েছিল। সেই ঘটনায় কলকাতা পুলিসের ওয়াচ শাখার গোয়েন্দারা ব্যান্ডেলের বাসিন্দা তিনজনকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হলেন শান্তা স্বামী, কবিতা স্বামী ও শাকিলা বানু। রবিবার হেস্টিংস মোড় থেকে এঁদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ১২ ডিসেম্বর বিকেলে শিয়ালদহ-বড়বাজার রুটের অটো থেকে এক যাত্রীর ১৪ হাজার টাকা উধাও হয়েছিল। সেই ঘটনায় রেনু স্বামী, শান্তি স্বামী এবং রেখা স্বামীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ