দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা আসনের উপ নির্বাচন আজ, বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ ছাড়াও গুজরাতের কাদি ও ভিসাভাদর, কেরলের নিলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ওই আসনগুলিতে সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের কালীগঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৮৩ শতাংশ, গুজরাতের কাদিতে ৯.০৫ ও ভিসাভাদরে ১২.১০ শতাংশ ভোট পড়েছে। কেরলের নিলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনের উপ নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৩.১৫ ও ৮.৫০ শতাংশ।



