Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পাঁচ বিধানসভা আসনের উপ নির্বাচন: সকাল ১১টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল

পাঁচ বিধানসভা আসনের উপ নির্বাচন: সকাল ১১টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল
  • ১৯ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা আসনের উপ নির্বাচন আজ, বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ ছাড়াও গুজরাতের কাদি ও ভিসাভাদর, কেরলের নিলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ওই আসনগুলিতে সকাল ১১টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের কালীগঞ্জে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩০.৬৪ শতাংশ, গুজরাতের কাদিতে ২৩.৮৫ ও ভিসাভাদরে ২৮.১৫ শতাংশ ভোট পড়েছে। কেরলের নিলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনের উপ নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩০.১৫ ও ২১.৫১ শতাংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ