Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইকে নানা রাজ্যে ঘুরে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর বার্তা দিচ্ছেন বজবজের প্রৌঢ়

মদ্যপান করে গাড়ি চালাবেন না। হেলমেট পরে গাড়ি চালান। ট্রাফিক আইন মেনে রাস্তায় চলুন। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। বাইকে চেপে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে পথ নিরাপত্তার এই বার্তা প্রচার করছেন বজবজের প্রৌঢ় চন্দন রক্ষিত।

বাইকে নানা রাজ্যে ঘুরে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর বার্তা দিচ্ছেন বজবজের প্রৌঢ়
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  মদ্যপান করে গাড়ি চালাবেন না। হেলমেট পরে গাড়ি চালান। ট্রাফিক আইন মেনে রাস্তায় চলুন। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। বাইকে চেপে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে পথ নিরাপত্তার এই বার্তা প্রচার করছেন বজবজের প্রৌঢ় চন্দন রক্ষিত। কলকাতা থেকে কন্যাকুমারী এবং সেখান থেকে আবার শহরে ফিরবেন তিনি। যাতায়াতের দু’টি পৃথক রুট বেছে নিয়েছেন চন্দনবাবু। উদ্দেশ্য একটাই, যতটা সম্ভব বেশি সংখ্যক রাজ্যের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া।

Advertisement

গত ৪ নভেম্বর ডায়মন্ডহারবার পুলিশ জেলা থেকে রওনা হয়েছন তিনি। পুলিশ সুপার বিশপ সরকার ‘ফ্ল্যাগ অফ’ করেন। বর্তমানে চন্দনবাবু রামেশ্বরমে রয়েছেন। যাওয়ার পথে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, তামিলনাড়ুর মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে পথ সুরক্ষা সংক্রান্ত সচেতনতামূলক বার্তা দিয়েছেন। সব মিলিয়ে ২২ দিনে এই সফর শেষ করে ঘরে ফেরার লক্ষ্য রয়েছে তাঁর। প্রসঙ্গত, চন্দনবাবু পৈলানে একটি নেশা মুক্তি কেন্দ্র চালান। নিজে যুক্ত রয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। পথ দুর্ঘটনা রোঝে বার্তা পৌঁছে দিতেই তাঁর এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। দক্ষিণের রাজ্যে ভাষার সমস্যা হলেও কর্মসূচি কাটছাঁট করেননি। চন্দনবাবু বলেন, ‘ইংরেজি ও হিন্দি ভাষাতেই মূলত বার্তা দিয়েছি। যেখানে বাইক নিয়ে দাঁড়িয়েছি, সেখানে লোকজন জড়ো হয়ে এগিয়ে এসেছেন কথা বলতে।’ দীর্ঘ যাত্রাপথে কোথাও স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রয়স্থলে, কখনও হোটেলে রাত কাটিয়েছেন। ফেরার সময় বেঙ্গালুরু হয়ে কলকাতায় ঢুকবেন বলে মনস্থির করেছেন চন্দনবাবু।

সম্পর্কিত সংবাদ