Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি, ব্যাগ ছিনতাই

দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে গুলি করে গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জগৎবল্লভপুরের পাঁতিহলে।

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি, ব্যাগ ছিনতাই
  • ২৪ জুলাই, ২০২৬ ২৩:৫০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে গুলি করে গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জগৎবল্লভপুরের পাঁতিহলে। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনা-রুপোর গয়নার দোকান বন্ধ করে বাইকে ওঠার সময় ব্যবসায়ী পল্লব সাহার পায়ে গুলি চালায় বাইকে আসা দুই দুষ্কৃতী। এরপর তাঁর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় তারা। আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ