Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ব্যবসায়ী তথা বিজেপি নেতাকে বাড়ির বাইরে গুলি করে খুন করল দুষ্কৃতী, চাঞ্চল্য পাটনায়

বিহারের ব্যবসায়ী তথা বিজেপি নেতাকে গুলি করে খুন করল এক দুষ্কৃতী। মৃত ব্যবসায়ীর নাম গোপাল খেমকা।

ব্যবসায়ী তথা বিজেপি নেতাকে বাড়ির বাইরে গুলি করে খুন করল দুষ্কৃতী, চাঞ্চল্য পাটনায়
  • ৫ জুলাই, ২০২৫ ১১:০৭
Prefer us on Google

পাটনা, ৫ জুলাই: বিহারের ব্যবসায়ী তথা বিজেপি নেতাকে গুলি করে খুন করল এক দুষ্কৃতী। মৃত ব্যবসায়ীর নাম গোপাল খেমকা। গতকাল, শুক্রবার রাতে পাটনায় গান্ধী ময়দান থানা এলাকায় একটি হোটেলের কাছেই গোপাল খেমকাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই হোটেলের পাশেই বাড়ি গোপালবাবুর। বাড়িতে ঢোকার সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়েই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

Advertisement

পুলিস জানিয়েছে, বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়েছে দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করেছে পুলিস। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল? তা জানতেই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আর কয়েকমাস পরেই বিহারে নির্বাচন। তার আগে একজন প্রভাবশালী ব্যবসায়ী তথা বিজেপি নেতার খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে বিহারের রাজনীতি। নীতীশ কুমারের সরকারের ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিরোধীদের। ঠিক তিন বছর আগে গোপাল খেমকার ছেলেকেও একইভাবে খুন করা হয়েছিল। ইতিমধ্যেই বিহার পুলিসের তরফে গোপাল খেমকার খুনের ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ