Bartaman Logo
২৫ জুন, ২০২৬

ডেপুটেশনে বাংলায় আসছেন ভিনরাজ্যের আমলা-পুলিশকর্তারা

ক্ষমতায় এসে সরকার গড়ার পর সবার আগে অফিসার বদল করতে চলেছে পশ্চিমবঙ্গের হবু বিজেপি সরকার। পুলিশ এবং প্রশাসন—আপার লেভেলকে সম্পূর্ণ ঢেলে সাজতে চাইছেন মোদি-শাহ।

ডেপুটেশনে বাংলায় আসছেন ভিনরাজ্যের আমলা-পুলিশকর্তারা
  • ৬ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ক্ষমতায় এসে সরকার গড়ার পর সবার আগে অফিসার বদল করতে চলেছে পশ্চিমবঙ্গের হবু বিজেপি সরকার। পুলিশ এবং প্রশাসন—আপার লেভেলকে সম্পূর্ণ ঢেলে সাজতে চাইছেন মোদি-শাহ। দিল্লি হোক বা চেন্নাই, যেখানে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের অফিস রয়েছে, সেখানকার যাবতীয় ‘পুর্ননিযুক্ত’ (অবসরের পরেও নিযুক্ত) আধিকারিকদের সবার আগে সরিয়ে দেওয়া হবে। কোথায় কতজন, কী পদে কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন, তার তালিকা তৈরি হচ্ছে। সেই মতো শপথের পরেই ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

অন্যদিকে, রাজ্যের এক গুচ্ছ আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস)কেও সরিয়ে দেওয়া হবে। অন্য রাজ্যে পাঠানো হবে ডেপুটেশনে। সেই জায়গায় পশ্চিমবঙ্গে পাঠানো হবে ভিনরাজ্যের আইপিএসদের। সেই সূত্রে উত্তরপ্রদেশের পরিচিত পুলিশ অফিসার অজয় পাল শর্মাকে পশ্চিমবঙ্গে ডেপুটেশনে পাঠানোর পরিকল্পনা চলছে বলেই দিল্লির সরকারি অলিন্দের খবর। ভোটের শেষ পর্বের আগে তাঁকে নির্বাচন কমিশন বিশেষ পুলিশ পর্যবেক্ষক করে রাজ্যে পাঠিয়েছিল। 
এখানেই শেষ নয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে কর্মরত কেন্দ্রীয় সরকারি আধিকারিকদেরও পশ্চিমবঙ্গে পাঠানো হবে বলে ঠিক হয়েছে। ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি স্তরের অফিসারদের পাঠানো হবে। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের ব্যক্তিগত সচিব হিসাবে তাঁরা কাজ করবেন। দিল্লির কেন্দ্রীয় সরকারি অফিসারদের এই কাজের জন্য ঩ডেপুটেশনে পাঠানো হবে বলেই জানা গিয়েছে। 
দিল্লিতে কেন্দ্রীয় সরকারি স্তরে যেসব বাঙালি অফিসার কাজ করছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। তাই তার একটি সম্ভাব্য তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বলেই বিভিন্ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। তাই কলকাতা হোক বা দিল্লি, পুলিশ প্রশাসন থেকে আমলা, সকলেই চাপে রয়েছেন কাকে কখন কোথায় পাঠিয়ে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ