Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান পুরসভায় ২৯৩ কোটি টাকার বাজেট পেশ

শুক্রবার বাজেট পেশ করল বর্ধমান পুরসভা। ২৯৩ কোটি টাকার বাজেট এদিনে বোর্ড মিটিংয়ে পেশ করা হয়। রাস্তা সংস্কারের পাশাপাশি নিকাশি ব্যবস্থার উন্নতিতে জোর দেওয়া হয়েছে।

বর্ধমান পুরসভায় ২৯৩ কোটি টাকার বাজেট পেশ
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার বাজেট পেশ করল বর্ধমান পুরসভা। ২৯৩ কোটি টাকার বাজেট এদিনে বোর্ড মিটিংয়ে পেশ করা হয়। রাস্তা সংস্কারের পাশাপাশি নিকাশি ব্যবস্থার উন্নতিতে জোর দেওয়া হয়েছে। চেয়ারম্যান পরেশ সরকার বলেন, শহরের বেশকিছু রাস্তা বেহাল হয়ে রয়েছে। এটা মেনে নিতে অসুবিধা নেই। জলের পাইপলাইন বসাতে গিয়ে এই সমস্যা হয়েছে। তবে কিছু রাস্তা সংস্কারও করা হয়েছে। সেটা অনেকে মানতে চায় না। আগামী দিনে বাকি রাস্তাগুলিও সংস্কার করা হবে। বড় ড্রেনগুলিও সংস্কার করা হবে। শহর পরিষ্কার পরিচ্ছন্নতায়ও জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, অনেক সময় বলা হয় শহরের নাকি সব পুকুর ভরাট হয়ে গিয়েছে। সেটা ঠিক নয়। আমরা ৫০টির বেশি পুকুর সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এটাও ঠিক একটি চক্র পুকুর ভরাটের চেষ্টা করে। আমরাও বাধা দিই। কোথাও পুকুর ভরাটের চেষ্টা করা হলেই পদক্ষেপ নেওয়া হয়। বর্ধমান পুরসভার নিজস্ব তহবিলও বেড়েছে। তহবিল আরও বাড়ানোর জন্য কাউন্সিলারদের ভূমিকা নিতে হবে। শহরে বহু নার্সিংহোম তৈরি হয়েছে। অনেকেই পুরসভাকে কর দেয় না। সেব্যাপারে কাউন্সিলারদের নজর দিতে হবে। 

Advertisement

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট বসানোর সিদ্ধান্ত হয়েছে। পানীয় জলও দ্রুত পৌঁছে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে সৌন্দর্যায়নের কাজ করা হবে। গোলাপবাগে সেই কাজ শুরু হয়েছে। বহু ওয়ার্ড থেকে জবরদখলকারীদের সরানো হয়েছে। তবে কোথাও তাদের সরাতে বল প্রয়োগ করা হবে না বলে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে। বাঁকা বাঁচাতেও পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ