নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার সকালে টিটাগড় ওয়াগন কারখানা থেকে একটি ওয়াগন বেরিয়ে টিটাগড় স্টেশনের দিকে যাচ্ছিল। কিন্তু বি টি রোডের উপরেই তার ইঞ্জিন খারাপ হয়ে যায়। ফলে বি টি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রথমে ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করা হয়। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় জেসিপি দিয়ে ঠেলে ইঞ্জিনটি সরিয়ে দেওয়া হয়। অবশ্য ততক্ষণ অনেককেই যান যন্ত্রণায় ভুগতে হয়। পরিস্থিতি সামাল দিতে চলে আসে ট্রাফিক ও টিটাগড় থানার পুলিস। সকালে এভাবে যানজটে আটকে পড়ে নিত্যযাত্রীরা তীব্র ক্ষোভ জানান।



