Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিসর্জনে হাতাহাতি

বিসর্জনে হাতাহাতি
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে একই ক্লাবের দুইপক্ষের মধ্যে বচসা। তাতে জখম তিন মহিলা সহ ১২ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের পোলগুষ্টিয়া এলাকায়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি জগৎবল্লভপুর থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ছ’টা নাগাদ পোলগুষ্টিয়ার নলতা মালিকপাড়া এলাকার একটি কালীপুজো কমিটির প্রতিমা বিসর্জন চলছিল। সেখানেই ডিজে বক্স বাজিয়ে নাচানাচির সময় দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ