Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাটে সাইকেল চোরকে মারধর

বসিরহাটে সাইকেল চোরকে মারধর
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: সাইকেল চোরকে ধরে বেধড়ক মারধর ক্ষিপ্ত জনতার। বৃহস্পতিবার ভ্যাবলা রেললাইন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সকাল দশটা নাগাদ একটি সাইকেল চুরি করে পালানোর চেষ্টা করছিল এক যুবক। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। এর আগেও বেশ কয়েকবার এই এলাকা থেকে সাইকেল ও মোটরবাইক চুরি হয়ে গিয়েছে। ফলে এনিয়ে বাসিন্দারা ক্ষিপ্ত ছিলেন। এদিন যুবককে হাতেনাতে ধরে ফেলে তাকে বেধড়ক মারধর করে আটকে রাখে জনতা। পরে বসিরহাট থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবককে তাদের হাতে তুলে দেন বাসিন্দারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ