Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁশদ্রোণীতে অস্বাভাবিক মৃত্যু

বাঁশদ্রোণীতে অস্বাভাবিক মৃত্যু
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারদামণি পার্ক এলাকার একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম লক্ষ্ণণ সন্ধকি (২৭)। বৃহস্পতিবার সকালে বাড়ির দোতলার ঘর থেকে তাঁকে উদ্ধার করে বাঁশদ্রোণী থানার পুলিস। যুবককে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে খবর, লক্ষ্ণণ দক্ষিণ ২৪ পরগনার সাগরদীপের বাসিন্দা। কর্মসূত্রে বাঁশদ্রোণীতে ভাড়া থাকতেন তিনি। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ