নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ার শঙ্খনগরে সোমবার স্থানীয় একটি নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শঙ্খনগরের একটি ক্লাবের উদ্যোগ ছ’বছর ধরে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সপ্তমবারের প্রতিযোগিতায় আটটি দল নাম দিয়েছে। এদিন উদ্বোধনী ম্যাচে হুগলির ডুমুরদহের একটি ক্লাব ও বর্ধমানের একটি ক্লাব অংশ নেয়। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্ধমান ও হুগলির সঙ্গে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার কয়েকটি দলও প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ১৩ ডিসেম্বর ফাইনাল।



