বাংলাদেশের ২ পুলিশকর্মী বিজিবির হাতে
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকে পড়ার অভিযোগ উঠল বাংলাদেশের দুই পুলিশকর্মীর বিরুদ্ধে। শনিবার দুজনকেই  বিজিবি’র হাতে তুলে দেওয়া হল। একথা জানিয়েছে ত্রিপুরা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ত্রিপুরার সিপাহিজলা জেলার কলমচৌড়া থানা এলাকার সীমান্তবর্তী আশাবাড়ি গ্রামে ঢুকে পড়েন ।

Advertisement