Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সহকর্মীর গুলিতে জখম বিএসএফের এক জওয়ান

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সহকর্মীর গুলিতে জখম বিএসএফের এক জওয়ান
  • ১৪ জুন, ২০২৫ ২৩:০৬
Prefer us on Google

কর্তব্যরত অবস্থায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিএসএফের দুই জওয়ানের মধ্যে ঝামেলা বাঁধে। তাঁদের মধ্যে ঝামেলা চরমে পৌঁছলে গুলি চালায় এক জওয়ান। ওই জওয়ানের চালানো গুলিতেই অপর এক বিএসএফ জওয়ান জখম হন। এমনটাই অভিযোগ। আজ, শনিবার রাতে এই ঘটনায় সামশেরগঞ্জের পাহাড়ঘাঁটিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। গুলিবিদ্ধ ওই জওয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনার বিষয়ে বিএসএফের আধিকারিকদের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন জঙ্গিপুর জেলা পুলিসের এক শীর্ষ আধিকারিক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ