Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে নিজের সার্ভিস বন্দুকের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান

নিজের সার্ভিস বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালাল এক বিএসএফ জওয়ান। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু হয় ওই জওয়ানের। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গোপীনগর বিএসএফ ক্যাম্পে

বালুরঘাটে নিজের সার্ভিস বন্দুকের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: নিজের সার্ভিস বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালাল এক বিএসএফ জওয়ান। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু হয় ওই জওয়ানের। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গোপীনগর বিএসএফ ক্যাম্পে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় নিজের ঘরেই ছিলেন ওই জওয়ান। 

Advertisement

সেখানে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিএসএফের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। ওই দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হলেন তা নিয়ে ধন্দে পড়েছে বিএসএফ ও পুলিশ।
বিএসএফ জানিয়েছে, ওই জওয়ানের নাম রাকেশ শর্মা (৫৮)। বাড়ি উত্তরপ্রদেশে। এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্র বলেন, আত্মহত্যার ঘটনা ঘটেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এনিয়ে একটি মামলা রুজু হয়েছে। তবে কী কারণে এই ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ