কোচবিহারের মাথাভাঙা মহকুমার খলিসামারি গ্রামপঞ্চায়েত এলাকার সাঙারবাড়ি ও মহিষমুড়ি শালবাড়িতে জিরো পয়েন্টে বসে রয়েছে বেশকিছু লোকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। বিএসএফ বাধা দেওয়ায় আপতত তাঁরা নো ম্যানস ল্যান্ডেই বসে রয়েছে। যারা এসেছে তাঁদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। কী কারণে তাঁরা ভারতে প্রবেশ করতে চাইছেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।



