নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার চলন্ত বাস থেকে এক কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল। জানা গিয়েছে, এদিন সকালে গড়িয়ার ঢালাই ব্রিজ এলাকা থেকে বাসে ওঠার সময় এক দুষ্কৃতী ওই ছাত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়। তখন সেখানে কোনও পুলিস না থাকায় কোথাও অভিযোগ জানাতে পারেননি শ্রুতি পাল নামে ওই ছাত্রী। পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শ্রুতি বলেন, বাসে ভিড় ছিল। বাসে ওঠার সময় আমার মোবাইল নিয়ে পালিয়ে যায় একজন। সেই দলে কতজন ছিল জানি না। কিছু বুঝে ওঠার আগেই মোবাইল হাতিয়ে নেয় ওরা। কাউকে দেখতেও পাইনি। থানায় অভিযোগ করেছি।



