Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে তেজস্বিনী ২: আরও পাঁচ স্কুলের ছাত্রীদের ক্যারাটের প্রশিক্ষণ

বারাসতে তেজস্বিনী ২: আরও পাঁচ স্কুলের ছাত্রীদের ক্যারাটের প্রশিক্ষণ
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর জি করে ধর্ষণ-খুনের ঘটনার পর মহিলা সুরক্ষা নিয়ে তেজস্বিনী প্রকল্প চালু করে বারাসত জেলা পুলিস। তাতে পুলিস ও একটি বেসরকারি সংস্থার মাধ্যমে স্কুলের ছাত্রীদের আত্মরক্ষায় পটু করে তুলতে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেই ধারা বজায় রেখে তেজস্বিনী ২ প্রকল্প চালু করলেন বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। বুধবার মধ্যমগ্রামের দোলতলা পুলিস লাইনে এর আনুষ্ঠানিক সূচনা করেন অবসরপ্রাপ্ত চিফ এয়ার মার্শাল অরূপ রাহা। উপস্থিত ছিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী সহ অন্যরা। এই প্রসঙ্গে পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, তেজস্বিনী প্রকল্পে তিনটি গার্লস স্কুলের ছাত্রীদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার আরও পাঁচটি স্কুলকে যুক্ত করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ