Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বরানগরে খাদ্যমেলা

বরানগরে খাদ্যমেলা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বড়দিনের বিকেলে বরানগরে শুরু হল খাদ্যমেলা। কালীতলা মাঠে এই মেলার উদ্বোধন করেন সাংসদ পার্থ ভৌমিক, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপনারায়ণ বসু, সিআইসি অঞ্জন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিতলি পাত্রের উদ্যোগে আয়োজিত এই মেলা প্রতিদিন বিকেল চারটে থেকে রাত ন’ টা পর্যন্ত চলবে। প্রথম দিন মেলায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মেলার জন্য চার দিন আগে থেকে তারস্বরে মাইক বাজিয়ে প্রচার চলায় এলাকাবাসীর মধ্যে উষ্মা রয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ