Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরের শিউলি পঞ্চায়েতে চালু হল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট

বারাকপুরের শিউলি পঞ্চায়েতে চালু হল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং শিউলি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় সূর্যপুর ঝাউবাগান এলাকায় উদ্বোধন হল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের। নির্মল বাংলা মিশন প্রকল্পে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে আড়াই বিঘা জমির উপর তৈরি হয়েছে এই ‌ইউনিট। এখানে প্লাস্টিক পুনর্নবিকরণ করে তা বাজারজাত করা হবে বলে জানা গিয়েছে।
Advertisement
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বারাকপুর ২ পঞ্চায়েত সমিতির অধীন যে ছ’টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখান থেকে সংগৃহীত প্লাস্টিক শিউলির প্লান্টে নিয়ে আসা হবে। এরপর ওই প্লাস্টিক মেশিনের মাধ্যমে ‘রিসাইকেল’ করে তা বাজারজাত করা হবে। এমনকী রাস্তা তৈরির ক্ষেত্রে বিটুমিনের যে উপাদান লাগে, এই কারখানায় উৎপাদিত ‘প্লাস্টিক ডাস্ট’ সেখানেও ব্যবহার করা হবে। আগামী দিনে জেলার অন্যান্য এলাকার অপচনশীল বর্জ্যও যাতে এই প্লান্টে আনা যায়, তার উদ্যোগ গ্রহণ করা হবে।
বারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন, এই প্রথম বারাকপুরে এধরনের উদ্যোগ নেওয়া হল। বারাকপুর ২-এর বিডিও সরবার আলি বলেন, এই প্রকল্পের ফলে সমাজকে বর্জ্য প্লাস্টিকের হাত থেকে যেমন রক্ষা করা সম্ভব হবে, তেমন রোজগারও হবে পঞ্চায়েতের। 
সম্পর্কিত সংবাদ