Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর উৎসব শুরু ২৫ ডিসেম্বর

বারাকপুর উৎসব শুরু ২৫ ডিসেম্বর
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২৫ ডিসেম্বর শুরু হতে চলেছে বারাকপুর উৎসব। চিড়িয়ামোড়ের কাছে হিন্দি স্কুলের মাঠে আয়োজন করা হচ্ছে এই উৎসবের। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এদিকে, বারাকপুর পুলিস কমিশনারেট আয়োজিত দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল শুক্রবার। লাটবাগান এসএসএফ মাঠে ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন এডিজি সিআইএফ অজয় নন্দা, পুলিস কমিশনার অলক রাজোরিয়া, ডিসি অতুল বিশ্বনাথন, গণেশ বিশ্বাস, অনুপম সিং, ইন্দ্রবদন ঝা প্রমুখ।
Advertisement
সম্পর্কিত সংবাদ