Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে শতাব্দী প্রাচীন স্কুলে চালু ইংরেজি মাধ্যম

বারাকপুরে শতাব্দী প্রাচীন স্কুলে চালু ইংরেজি মাধ্যম
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের শতাব্দী প্রাচীন দেবীপ্রসাদ হাই স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হল। পঞ্চম শ্রেণি থেকে ইংরেজি মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক নিত্যরূপানন্দজি প্রমুখ। স্কুল পরিচালন কমিটির তরফে আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ১৯১৮ সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ