নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে বারাকপুরের বাবনপুরে একটি গাড়ির সার্ভিস সেন্টারে হঠাৎ আগুন লাগে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে থাকা ওই কেন্দ্রে সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। কয়েকটি গাড়ি ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের চারটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কয়েকটি গাড়ি পুরোপুরি পুড়ে গিয়েছে। কী করে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।



