Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পদত্যাগ ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের, উত্তরসূরী কিং অব দ্য নর্থ?

পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি লেবার পার্টির নেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই দলের অভ্যন্তরে তাঁকে ঘিরে সমস্যা দেখা দিয়েছিল।

পদত্যাগ ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের, উত্তরসূরী কিং অব দ্য নর্থ?
  • ২২ জুন, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

লন্ডন, ২২ জুন: পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি লেবার পার্টির নেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই দলের অভ্যন্তরে তাঁকে ঘিরে সমস্যা দেখা দিয়েছিল। সব মিলিয়ে অবশেষে নতি স্বীকার করলেন স্টারমার। আজ, সোমবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। বিদায়ী ভাষণে জানান, সবসময়ই তিনি দেশকে সব কিছুর আগে স্থান দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি কী আদৌ সঠিক ব্যক্তি? এ বিষয়ে আমি দলের মতামত শুনেছি এবং তা মেনেও নিয়েছি। আর শেষমেশ আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা বলেন তিনি। তারপরই তাঁর সিদ্ধান্তের কথা জনসমক্ষে প্রকাশ করেন। তবে দলের নতুন নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।

Advertisement

স্টারমার জানান, লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে উত্তরসূরি নির্বাচনের অনুরোধও জানানো হবে। সমস্ত  প্রক্রিয়া মেনে আগামী ৯ জুলাই থেকে মনোনয়নপত্র গ্রহণ করা শুরু হবে। এরপর ১৭ জুলাই পার্লামেন্টের গ্রীষ্মকালীন ছুটির আগেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ফলে সেপ্টেম্বরের মধ্যেই নতুন নেতা তাঁর দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে হাউস অব কমন্সে এসেছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনিই স্টারমারের উত্তরসূরী হওয়ার দৌড়ে সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে মনে করা হচ্ছে। ৫৬ বছর বয়সী এই নেতা ব্রিটিশ রাজনীতিতে কিং অব দ্য নর্থ বলেও পরিচিত। ২০১৭ সালে তিনি গ্রেটার ম্যাঞ্চেস্টারের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ