Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের সেনায় পদোন্নতি ভারতে কর্মরত ব্রিগেডিয়ারের

তারেক রহমান মসনদে বসতেই রদবদল বাংলাদেশের সেনাবাহিনীতে। জানা গিয়েছে, সেদেশের বেশ কিছু শীর্ষপদে রদবদল করা হয়েছে।

বাংলাদেশের সেনায় পদোন্নতি  ভারতে কর্মরত ব্রিগেডিয়ারের
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: তারেক রহমান মসনদে বসতেই রদবদল বাংলাদেশের সেনাবাহিনীতে। জানা গিয়েছে, সেদেশের বেশ কিছু শীর্ষপদে রদবদল করা হয়েছে। নতুন নিয়োগ হয়েছে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদেও। গত রবিবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে বাংলাদেশি সেনার সদর দপ্তর। পদোন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে কর্মরত ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমান নামে এক সেনাকর্তারও। পদোন্নতি দিয়ে তাঁকে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

Advertisement

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে। তিনি বাংলাদেশি সেনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে ছিলেন। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসাবে নিয়োগ করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। তাঁকে কোনো দেশে রাষ্ট্রদূত করা হবে। সেই কারণেই তাঁকে বিদেশ মন্ত্রকে বদলি করা হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসাবে ও ইবিআরসির মেজর জেনারেল ফিরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে নিয়োগ করা হয়েছে। এই ছ’টি পদের বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক পদেও রদবদল হচ্ছে বলে খবর।

সম্পর্কিত সংবাদ