Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সুপার নিউমেরারি পদে নিয়োগেও ঘুষ! হাইকোর্টে দাবি সিবিআইয়ের

কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ বা সুপারনিউমেরারি পদে নিয়োগের জন্যও ঘুষ দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টে এমনটাই দাবি করল সিবিআই।

সুপার নিউমেরারি পদে নিয়োগেও  ঘুষ! হাইকোর্টে দাবি সিবিআইয়ের
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ বা সুপারনিউমেরারি পদে নিয়োগের জন্যও ঘুষ দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টে এমনটাই দাবি করল সিবিআই। এদিন তারা বলেছে, ওই পদগুলিতে নিয়োগর জন্য টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। তাদের আদালতের অনুমতি পেলে তারা এই বিষয়ে তদন্ত শুরু করবে। যদিও বিচারপতি বিশ্বজিৎ বসু এখনই সিবিআইকে তদন্তের নির্দেশ দেননি। 

Advertisement

এদিন মামলার শুনানিতে সিবিআইের আইনজীবী দাবি করেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, অতিরিক্ত শূন্যপদ তৈরির পর চাকরি পেতে ঘুষ দিয়েছেন অনেক চাকরিপ্রার্থী। তাই ওই বিষয়ে তদন্তের প্রয়োজন। সিবিআইয়ের কাছে বিচারপতি বসু জানতে চান কোন বিষয়ে, কতগুলি পদে নিয়োগ হয়েছে? সিবিআইয়ের তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, এখনই তা বিষয়ে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে। এফআইআর দায়েরের অনুমতি রাজ্য দেয়নি। আদালতের অনুমতি পেলে তদন্ত শুরু করা হবে। বিচারপতি বসু জানান, এই বিষয়ে বিস্তারিত শুনানির দরকার রয়েছে। পরবর্তী শুনানি ৪ জুলাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ